ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও’র সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে আসার মধ্যেই এবার বাইবেল পাঠের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এই ‘বাইবেল পাঠ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দেন।আগামী ২১ এপ্রিল ‘আমেরিকা রিডস দ্য বাইবেল’ র্শীষক অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (ইস্টার্ন টাইম) সময়ে ভিডিও বার্তার মাধ্যমে ট্রাম্প বাইবেলের একটি অংশ পাঠ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রাম্প যে অংশটি পাঠ করবেন তা বাইবেলের ২ ক্রনিকলস ৭:১১-২২ থেকে নেওয়া, যেখানে ১৪ নম্বর আয়াতটি বহুল আলোচিত—‘আমার নাম ধারণকারী জনগণ যদি বিনম্র হয়, প্রার্থনা করে, আমার দর্শন খোঁজে এবং তারা খারাপ পথ থেকে ফিরে আসে, তাহলে আমি স্বর্গ থেকে শুনবো; তাদের পাপ ক্ষমা করবো।’এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও’র সঙ্গে ট্রাম্পের মতবিরোধ প্রকাশ্যে এসেছে।ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম বছরে তুলনামূলকভাবে নীরব থাকলেও, পোপ লিও সম্প্রতি আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব সমালোচকে পরিণত হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে চালানো আগ্রাসন থেকে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বিশ্বনেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন।ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে পোপ লিও বলেন, বিশ্ব এখন মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে পড়ছে। এছাড়াও তিনি যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি উল্লেখ করে বলেন, মানবিক উন্নয়ন, শিক্ষা ও পুনর্গঠনের পরিবর্তে বিপুল সম্পদ ব্যয় করা হচ্ছে ধ্বংসযজ্ঞ ও অস্ত্রায়নে।পোপ আরও বলেন, যুদ্ধের পক্ষে ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। যারা ধর্মীয় ভাষা ব্যবহার করে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থকে বৈধতা দিতে চায়, তারা পবিত্রতাকে অপবিত্র করছে বলেও সর্তক করেন তিনি।তিনি বলেন, এটি এক উল্টে যাওয়া বিশ্ব, যেখানে ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে, যা প্রত্যেক বিবেকবান মানুষের জন্য অগ্রহণযোগ্য।ইরান পরিস্থিতি নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমরা এমন পোপ পছন্দ করি না যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে এমন কথা বলেন।’জবাবে পোপ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ‘ভয়’ পান না। পাল্টাপালটি এমন মন্তব্যর পর পরিস্থিতি অনেকটা জটিল হয়ে ওঠে। এদিকে, ট্রাম্প সম্প্রতি নিজেকে যিশুর মতো দেখানো একটি এআই তৈরি ছবি পোস্ট করে পরে তা সরিয়ে নেওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন। পরে ট্রাম্প দাবি করেন, ছবিটি আসলে তাকে একজন চিকিৎসক হিসেবে দেখানোর কথা ছিল, যিনি মানুষকে ‘সুস্থ’ করছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার Read more

খাগড়াছড়িতে অবৈধভাবে তেল পাচারকালে ৯০ লিটার অকটেন জব্দ, জরিমানা ১০ হাজার
খাগড়াছড়িতে অবৈধভাবে তেল পাচারকালে ৯০ লিটার অকটেন জব্দ, জরিমানা ১০ হাজার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে অকটেন পাচারের সময় অভিযান চালিয়ে ৯০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে Read more

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় নয়: প্রধান উপদেষ্টা
হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় নয়: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন  প্রধান উপদেষ্টা ড. Read more

অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা
অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম। শুক্রবার (৩ Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন