গাজীপুরের ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পায় একটি ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে এ অভিযান পরিচালিত হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন, র‍্যাব-১ এবং জয়দেবপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় পার্টি চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মদ জব্দ করা হয়।জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ৯ পিস এমডিএমএ (এক্সটাসি), ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার এবং ৩ বোতল বিদেশি মদ (অ্যাবসোলিউট ভদকা)।অভিযানে বিভিন্ন কক্ষ তল্লাশি করে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, “Art X” নামে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কাস্টমার খুঁজে বের করে জাহিদুল আলম জয় এ পার্টির আয়োজন করেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।  জাহিদুর রহমান জয় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এদিকে, পার্টি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও জানা গেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন নথিহীন ৫ লাখ অভিবাসী
স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন নথিহীন ৫ লাখ অভিবাসী

স্পেন সরকার দেশটিতে নথিহীন অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২৫-২০২৬) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে Read more

আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?

আইনে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার অন্যতম শর্ত হলো দলে ৩০ শতাংশ নারী নেতৃত্ব থাকতে হবে। কিন্তু কত শতাংশকে মনোনয়ন Read more

ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী
ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী

প্রবাসে প্রেম, দেশে ফিরে এসে বিয়ে, এরপর স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে বসা এক তরুণীর অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় তরিগড়ি করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন