সারা দেশে জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইনে জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। চিঠিতে সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু স্বাক্ষর করেন।চিঠিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, টহল, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ নানা দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টা মাঠে থাকতে হয়। এসব কাজে তাদের ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি বা রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করতে হয়।কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুলিশ সদস্যদের। এতে তাদের কর্মঘণ্টার বড় অংশ নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।অ্যাসোসিয়েশন জানায়, এ কারণে আসামি গ্রেপ্তার অভিযান, দুর্ঘটনা মোকাবিলা, টহল কার্যক্রম ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে লাইনের বাইরে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করলে জনঅসন্তোষ বা জরিমানার মুখেও পড়তে হচ্ছে সদস্যদের।এই পরিস্থিতিতে, জনস্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সরকারি পরিচয়পত্রের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথ চালুর দাবি জানানো হয়েছে।চিঠিতে বলা হয়, এ ব্যবস্থা চালু হলে পুলিশ সদস্যরা দ্রুত দায়িত্ব পালন করতে পারবেন এবং সাধারণ জনগণও আরও কার্যকর ও সময়োপযোগী সেবা পাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

 বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর Read more

কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান
কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান

দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে টালমাটাল অবস্থায় পাঠদান চলছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিয়ম অনুযায়ী সাতজন শিক্ষক থাকার কথা Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

কোপা দেল রে ফাইনালসহ টিভিতে আজকের খেলা
কোপা দেল রে ফাইনালসহ টিভিতে আজকের খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ শনিবার (১৮ এপ্রিল) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। ক্রিকেটে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ও ইন্ডিয়ান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন