তপ্ত রোদে পুড়ে আর হাড়ভাঙা খাটুনি দিয়ে ফলানো বানিয়াচংয়ের বিস্তৃত মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। তবে মাঠের ধান দেখে কৃষকের মুখে যে হাসি থাকার কথা ছিল, তার বদলে ভর করেছে গভীর দুঃচিন্তা ও শঙ্কার কালো মেঘ। আবহাওয়া দপ্তরের কালবৈশাখীর পূর্বাভাস এবং ধান কাটা নিয়ে আশঙ্কায় এখন বিনিদ্র রাত কাটছে হাজারো কৃষকের।গত কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনা আর গুমোট আবহাওয়া, শিলা বৃষ্টি কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বানিয়াচংয়ের হাওর এলাকার কৃষকদের বড় ভয় ‘আকস্মিক বন্যা’ ও ‘শিলাবৃষ্টি’। ধান কাটার এই শেষ মুহূর্তে যদি ঝড় বা শিলাবৃষ্টি হয়, তবে সারা বছরের পরিশ্রম নিমিষেই ধুলোয় মিশে যাবে। এসবের কারণে ধান দ্রুত ঘরে তোলাও অনেকের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর সার, বীজ, তেল এবং শ্রমিকের মজুরি বাবদ উৎপাদন খরচ গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। কিন্তু সে তুলনায় ধানের পাইকারি বাজারমূল্য নিয়ে তারা হতাশ। একজন কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলেন, “এক মণ ধান বেচে এক কেজি তেলের দামও হয় না। এভাবে চললে আমরা সামনের বার আর জমি চাষ করতে পারবো না।”ধান কাটার এই মৌসুমে বানিয়াচংয়ের হাওরে এখন অনেকটাই আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে। তারপরও সাধারণ কৃষকদের দাবি, সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া যেন সহজ ও স্বচ্ছ হয়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ না হলে প্রকৃত কৃষকরা কখনোই লাভের মুখ দেখবে না।হাওরবাসীর সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই ধান। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে কৃষক আমাদের মুখে অন্ন তুলে দেয়, আজ তারা নিজেরাই অসিÍত্ব সংকটে। প্রকৃতির নিষ্ঠুরতা আর বাজারের অস্থিতিশীলতা থেকে কৃষকদের বাঁচাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সঠিক মনিটরিং এখন সময়ের দাবি বলে জানিয়েছেন কৃষকরা।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, “আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি দ্রুত ধান কেটে ফেলার জন্য। ইতোমধ্যে হাওরে ৮০ শতাংশ ধান পেকে গেছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় আমরা মাঠে কম্বাইন হারভেস্টার (ধান কাটার যন্ত্র) সংখ্যা বাড়িয়েছি যাতে দ্রুত ধান ঘরে তোলা যায়। এছাড়া সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকরা ধানের সঠিক দাম পাবেন বলে আমরা আশা করছি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত
ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এনইআইআর চালুর পর দেশে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। তবে, এসব Read more

লাখ টাকা করে পুরস্কার ও ক্রীড়াকার্ড পেলেন অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা
লাখ টাকা করে পুরস্কার ও ক্রীড়াকার্ড পেলেন অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পুরস্কার হিসেবে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সদস্যদের ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করেছেন যুব ও Read more

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত রেল যোগাযোগ ফের চালু করল ইরান
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত রেল যোগাযোগ ফের চালু করল ইরান

যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের রেল যোগাযোগ। তবে এ খাতেও চমক দেখিয়েছে ইরান। কয়েকদিনের মধ্যেই Read more

নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো
নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন