কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হোমনা থানার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মোড়ের পশ্চিম পাশে উত্তরকান্দি সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগীর তার স্বামীকে নিয়ে হোমনা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী আটোচালক। ঘটনার রাতে তারা ভাড়ায় চালিত একটি অটোরিকশা যোগে বাসা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আশিকুর রহমান আশিক (২৪) ৬ থেকে ৭ জন সহযোগী নিয়ে অটোরিকশার গতিরোধ করে। তারপর তারা জোরপূর্বক অটোরিকশাসহ ভুক্তভোগী ও তার স্বামীকে উত্তরকান্দি সড়কের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে আশিকুর রহমান জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে তাদের ছেড়ে দিলে স্বামীর সহায়তায় ভুক্তভোগী হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এই বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান
নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান

গাজা সংকট নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি Read more

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

যশোরের মণিরামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার(২ আগস্ট) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামে এ হামলার Read more

চার বছরে সেবা নয়, অভিযোগেই মুখর জবির মানসিক কাউন্সেলিং সেন্টার
চার বছরে সেবা নয়, অভিযোগেই মুখর জবির মানসিক কাউন্সেলিং সেন্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা থেকে মুক্তি দিতে ২০২২ সালের ৩ জানুয়ারি রফিক ভবনের নিচতলায় চালু Read more

এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের ৫৩টি Read more

ইরান যুদ্ধের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ
ইরান যুদ্ধের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

ইরানকে কেন্দ্র করে যুদ্ধে রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে Read more

মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি
মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন