মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক শিউরে ওঠা ঘটনা। স্কুল ছুটির পর বাথরুমে আটকা পড়ে ঘন্টাব্যাপী  মৃত্যুভয়ে কাঁদতে থাকে তৃতীয় শ্রেণীর ছাত্রী, ছোট্ট শিশু সাদিয়া (৮)। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের চরম অবহেলায় তালাবদ্ধ স্কুল ভবনের ভেতরে একা পড়ে থাকা এই শিশুর হৃদয়বিদারক আর্তনাদ পথচারীদের কানে না পৌঁছালে হয়তো ঘটতে পারত আরও বড় কোনো বিপর্যয়।বুধবার (১৫ এপ্রিল) বিকাল চারটার দিকে যথারীতি স্কুল ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা একে একে বাড়ির পথে রওনা দিলেও, অজান্তেই বাথরুমের ভেতরে আটকা পড়ে যায় সাদিয়া। এদিকে শিক্ষকরা পুরো স্কুল ভবন ও মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান। নিঃসঙ্গ বিদ্যালয় ভবনে বন্দি হয়ে পড়ে ছোট্ট শিশুটি।সময় যত গড়াতে থাকে, ততই ভয় তাকে গ্রাস করে। শুরু হয় বুকফাটা কান্না, অসহায় চিৎকার, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে স্কুলের আশপাশে। অবশেষে সেই আর্তনাদ কানে আসে পথচারীদের। সন্দেহ জাগে, ছুটে আসেন স্থানীয়রা।এদিকে নির্ধারিত সময় পেরিয়েও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বেগে অস্থির হয়ে পড়েন সাদিয়ার বাবা, পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম। খোঁজ নিতে গিয়ে তিনিও যুক্ত হন স্থানীয়দের সঙ্গে। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্যোগ নেয় এলাকাবাসী। তাদের চেষ্টায় খুলে ফেলা হয় স্কুলের মূল ফটক।কিন্তু ভেতরে ঢুকে নতুন বাধা বিদ্যালয় ভবনের কলাপসিবল দরজা! সেটি ভেঙে বা খুলে শিশুটির কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। একদিকে সময় ফুরিয়ে আসছে, অন্যদিকে শিশুর কান্না আরও করুণ হয়ে উঠছে। চরম উৎকণ্ঠার মুহূর্তে স্থানীয়রা এক শিক্ষিকাকে খবর দেন।অবশেষে প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর ঘটনাস্থলে পৌঁছান শিক্ষিকা লিনা ভট্টাচার্য। তার উপস্থিতিতে খোলা হয় দরজা, আর সেখান থেকেই উদ্ধার করা হয় আতঙ্কে কাঁপতে থাকা সাদিয়াকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তখন ভীত-সন্ত্রস্ত, কান্নায় ভেঙে পড়া এক অসহায় অবস্থা।ঘটনাটি রাত সাড়ে এগারোটার দিকে জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বিস্ময়করভাবে, বিষয়টি জানতে চাইলে ফোন কেটে দেওয়া হয়। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি, যা আরও প্রশ্নবিদ্ধ করে তোলে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত প্রায় বারোটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন,’মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির। তবে ঘটনাটি অত্যন্ত গুরুতর। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য Read more

বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ Read more

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি
ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৯০.৬৯ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে Read more

গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, ইসরায়েলের বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়, গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন