৩৪ বছরের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈঠকে বসছেন ইসরাইল ও লেবাননের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন।  তিনি লেখেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন—প্রায় ৩৪ বছর—দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!’যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে।  এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।এছাড়া দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরাইলি বাহিনী।  তারা আরও এলাকা দখল করে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে। সূত্র: আল জাজিরা এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ
মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, এখন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। অভিযোগ উঠেছে, Read more

মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন।মার্কিন বিমান বাহিনী জানায়, মঙ্গলবার লাস ভেগাসের Read more

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক Read more

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল Read more

গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প
গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে হামাস ব্যর্থ  হলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন