বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সারাওয়াক প্রদেশের প্রধানমন্ত্রী ইয়াবি দাতুক পাতিঙ্গি তান স্রি (ডক্টর) আবাং হাজি আব্দুর রহমান যোহারি বিন তুন আবাং হাজি ওপেং।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সারাওয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এক সৌজন্য সাক্ষাতে গেলে তাকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই পক্ষ কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রমিক অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।হাইকমিশনার বাংলাদেশের কৃষি এবং মানবসম্পদ শক্তির কথা তুলে ধরেন এবং সারাওয়াকের উন্নয়নে বিশেষ করে দক্ষ, অর্ধদক্ষ এবং সাধারণ শ্রমিকের সরবরাহ বাড়ানোর মাধ‍্যমে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা ব‍্যক্ত করেন।সারাওয়াকের প্রধানমন্ত্রী সারাওয়াক উন্নয়ন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রস্তাবিত সহযোগিতাকে স্বাগত জানান। তিনি নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং সারাওয়াকের শ্রমিক চাহিদা মেটাতে দক্ষ ও সাধারণ শ্রমিক হিসেবে আরও বাংলাদেশি নিয়োগের প্রস্তাবে নীতিগত সম্মতি দেন।প্রধানমন্ত্রী অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবকে স্বাগত জানান। দুই পক্ষ কৃষি খাতে সহযোগিতার জন্যেও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এছাড়া, তারা নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য সহযোগিতা, বিশেষ করে সৌরশক্তিসহ টেকসই ও সবুজ প্রযুক্তির জ্ঞান এবং দক্ষতা বিনিময় নিয়ে কথা বলেন ।বৈঠক শেষে দুই পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে এবং আলোচনাকে বাস্তবায়িত করতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।রবিবার (২৯ Read more

ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন