বিশ্বকাপের প্রাক্কালে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন লিওনেল মেসি, যার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-ও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মেসি ও আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা এবং চুক্তি ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড। এই মামলাটি দায়ের করেছে ভিআইডি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সংগীতানুষ্ঠান আয়োজন করে থাকে এবং এই ধরনের আয়োজনেই তাদের প্রধান কার্যক্রম কেন্দ্রীভূত।  এই ঘটনার সূত্রপাত গত অক্টোবর মাসে অনুষ্ঠিত আর্জেন্টিনার ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো’র বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে ঘিরে। এর আগে, আগস্ট মাসে মায়ামিভিত্তিক ভিআইডি প্রতিষ্ঠান প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে এককভাবে ম্যাচ দুটি আয়োজন-স্বত্ব কিনে নেয়। চুক্তি অনুযায়ী, শারীরিকভাবে সুস্থ থাকলে লিওনেল মেসি-কে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল।  তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে মাঠে দেখা যায়নি; বরং তিনি হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবারসহ বসে খেলা উপভোগ করেন। অভিযোগকারী প্রতিষ্ঠান ভিআইডি জানিয়েছে, ওই সুইটের ব্যয়ও তাদেরই বহন করতে হয়েছে।  পরদিনই অবশ্য চিত্রটা বদলে যায়। ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেড-এর বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নেমে জোড়া গোল করেন মেসি, দলকে ৪-০ ব্যবধানে জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর আর্জেন্টিনার জার্সিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে অংশ নেন তিনি, যেখানে আর্জেন্টিনা ৬-০ গোলের বড় জয় তুলে নেয়।  মামলায় আরও একটি অভিযোগ রয়েছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি প্রথমে আয়োজনের পরিকল্পনা ছিল সোলজার ফিল্ডে, যার ধারণক্ষমতা প্রায় ৬১ হাজার ৫০০। কিন্তু পরে ভেন্যু পরিবর্তন করে ম্যাচটি নেওয়া হয় চেজ স্টেডিয়ামে, যেখানে আসনসংখ্যা মাত্র ২১ হাজার ৫৫০।  এই পরিবর্তনের ফলে আয় কমে যাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি দাবি করেছে, তাদের ১০ লাখ ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।  ভেন্যু পরিবর্তনের পেছনের কারণ নিয়েও দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অভিবাসন নীতির কারণে শিকাগোতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছিল। বিপরীতে স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, মূল সমস্যা ছিল প্রত্যাশার তুলনায় কম টিকিট বিক্রি।  এদিকে ভিআইডি অভিযোগ করেছে, ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরে চীনে একটি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ। তবে গ্রীষ্মকালীন ব্যস্ত আন্তর্জাতিক সূচি— বিশেষ করে বিশ্বকাপ ঘিরে নানা ব্যস্ততার কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না। ফলে আর্থিক ক্ষতি পুনরুদ্ধারের লক্ষ্যে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।  এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

এবার ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ Read more

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত, ঢাকায় গোলটেবিল বৈঠক
বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত, ঢাকায় গোলটেবিল বৈঠক

ভারত ও বাংলাদেশের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা জোরদার, ফেলোশিপ কর্মসূচি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের Read more

বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই: আমীর খসরু
বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই। বরং Read more

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত
আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

সৌদি আরব  থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ ‍জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের Read more

ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিডফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, Read more

ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন