সাভারের আশুলিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় মো. ফয়সাল মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদককারবারিরা। বুধবার (১৫ এপ্রিল) বিকালে শ্রীখণ্ডিয়াওল্লাবাড়ি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।নিহত মো. ফয়সাল মোল্লা (৩৫) আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. হুমায়ুন কবিরের ছেলে।আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার যুগান্তরকে জানান, হত্যাকারীদের সঙ্গে ফয়সালের মাদকে বাধা ও মোবাইল নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তিনি বলেন, হত্যার মোটিভ সম্বন্ধে আগাম কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।এলাকাবাসী জানান, আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফয়সাল মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় মাদককারবারিরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।নিহতের বাবা হুমায়ুন মোল্লা অভিযোগ করে বলেন, মূলত মাদক কারবারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে বিপু ও মাসুদ বাইরের লোক দিয়ে মাদক বিক্রি করাতেন। মাদক কারবার যাতে না করতে পারে এজন্য আমার ছেলে বাধ্য হয়ে বিপুর মোবাইল নিয়ে গেছিল। পরে আবার তার মোবাইল দিয়ে দিয়েছে। এরপর বিপু আমাকে একদিন ফোন করে বলে তিনি নাকি আমার ছেলেকে মেরে ফেলবেন। আজ বিকাল ৪টার দিকে শুনি আমার ছেলেকে তিনি মেরে ফেলেছেন। আমি এর বিচার চাই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি
চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও জিরো ওয়েটিং টাইমে ফিরেছে। এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে। ফলে জাহাজের টার্ন Read more

শাপলা প্রতীক আইনগতভাবে এনসিপির প্রাপ্য: সারজিস আলম
শাপলা প্রতীক আইনগতভাবে এনসিপির প্রাপ্য: সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। তবে এ প্রতীক আদায়ে Read more

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন