দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শ্রী সুশান্ত রায় (৩৫) নামের এক ব্যক্তিকে ১ পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব তথ্যের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সন্দেহভাজন অবস্থায় সুশান্ত রায়কে আটক করার পর তার দেহ তল্লাশি করে গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।আটক ব্যক্তি নীলফামারী জেলার সদর উপজেলার কুন্দপুকুর (নিজপাড়া) এলাকার বাসিন্দা। হরে কান্ত রায় ছেলে শ্রী সুশান্ত রায় (৩৫) স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন।পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাছেত সরদার বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না।এদিকে স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান চললে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫
চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন শাখা কৃষি অফিসে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন Read more

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন