বরিশাল নগরীতে ঘরের মধ্যে থাকা সিলিন্ডারের গ্যাস লিক করে বের হয়ে বিস্ফোরনে বাবা ও ছেলে আহত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড দরগা বাড়ী মসজিদের পাশের তালুকদার ভিলা নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন।গুরুতর অগ্নিদগ্ধ মানিক চন্দ্র শীলকে (৬০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার রবিউল আল আমিন আহত ছেলে মৃদুলের বরাতে বলেন, পরিবার নিয়ে থাকতো তারা। গত রাতে বাবা ও ছেলে বাসায় ছিলো। ওইরাতে নতুন একটি গ্যাস সিলিন্ডার আনা হয়। সিলিন্ডার চুলার সাথে সংযোগ দেয়ার পর শব্দ হয়। তখন বাবা মানিক সংযোগ সিলিন্ডারের সাথে ভালো করে আটকে দেন। কিন্তু এরপরেও মনে হয় লিকেজ ছিলো। এতে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। সকাল ৬টার দিকে মানিক চন্দ্র শীল রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরন হয়। এতে ঘরে দরজা জানালা উড়ে যায়। এছাড়াও আগুনে পুড়ে দ্বগ্ধ হন বাবা ও ছেলে। তাদের উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষনিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। করা হয়েছে।বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, মানিক চন্দ্র শীলের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় জাতীয় বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের শরীরে ৫ ভাগের মতো পুড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক কিছু পাননি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষয়টি গ্যাস লিকেজের কারনে হয়েছে। তবুও তদন্ত করা হচ্ছে। কোন নাশকতার বিষয় পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে, সন্দেহ প্রকাশ করছেন প্রতিবেশীরা। বিস্ফোরনের পরও ঘরের মধ্যে গ্যাসের সিলিন্ডার দুইটি অক্ষত থাকায় তারা সন্দেহ প্রকাশ করছেন। বিস্ফোরনে নিচতলাসহ আশে-পাশের ভবন অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিস্ফোরনের রহস্য রয়েছে বলেও তারা মত দেন।ফায়ার সার্ভিসের ষ্টেশনের অফিসার বলেন, গ্যাস লিকেজ হলে আগুন পেলে বিস্ফারিত হয়। তখন অক্সিজেনের দুর্বল জায়গা পেলে সেই স্থান দিয়ে বের হয়ে যায়। এখানেও সেই ঘটনা ঘটেছে।  বিস্ফোরণে ভবনের নীচ তলার তিনটি কক্ষের দরজা, জানালা ও থাইগ্লাসসহ ব্যবহৃত আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ওই ভবনের দ্বিতীয় তলা ও পাশের একটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন