বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এরআগে সবশেষ গত বৃহস্পতিবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।সবশেষ গত ৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করার পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর Read more

ডাকসুতে উমামার নেতৃত্বে আসছে স্বতন্ত্র প্যানেল
ডাকসুতে উমামার নেতৃত্বে আসছে স্বতন্ত্র প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ Read more

মানুষের পাশে দাঁড়ানোর নীরব নাম ড. সৈয়দ হুমায়ুন কবির
মানুষের পাশে দাঁড়ানোর নীরব নাম ড. সৈয়দ হুমায়ুন কবির

মানুষের কষ্টের খবর পেলেই নিঃশব্দে ছুটে যান তিনি। কারও হাতে তুলে দেন প্রয়োজনীয় ওষুধ, কারও পাশে দাঁড়ান আপনজনের মতো। তিনি Read more

গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন