কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত এরশাদ মিয়া (৩২) ওই গ্রামের আব্দুল হকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা মালামালের ভাগাভাগি অথবা মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।নিহতের বাবা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়ি চালাতেন। কিন্তু কয়েক বছর ধরে মাদকে আসক্ত হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হয়। পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা করেও তাকে সুপথে ফেরানো সম্ভব হয়নি।স্থানীয় বাসিন্দা মোমেন মিয়া বলেন, সে খারাপ ছিল, এটা সত্য; কিন্তু এভাবে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বা অন্য কোনো বিরোধের কারণে তার সঙ্গীরাই তাকে হত্যা করে থাকতে পারে। নিহত ওই যুবকের কাছে একটি ছুরি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মব সন্ত্রাস’ করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর
‘মব সন্ত্রাস’ করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর

নির্বাচনকে সামনে রেখে একটি মহল ‘মব সন্ত্রাস’ চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও Read more

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার Read more

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় Read more

পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল

পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে Read more

ভোটার হলেন জোবাইদা রহমান
ভোটার হলেন জোবাইদা রহমান

চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন