কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে এক কথিত ‘বালু দস্যু’কে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকা থেকে খলিল (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে।স্থানীয় সূত্র ও নৌপুলিশ ফাঁড়ির তথ্যমতে, খলিল দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। তার নেতৃত্বে একদল বালু দস্যু গভীর রাতে নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করত এবং পরবর্তীতে তা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই চক্রটির সদস্য হিসেবে খলিল সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নৌপুলিশের তৎপরতা বাড়ায় পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মূল হোতাদের মধ্যে খলিল একজন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত দুই দিন আগেও সে বালু উত্তোলন করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, অবৈধ কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার সংঘর্ষে নিহত ২
চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ মে) দিবাগত রাত বারোটায় শহরের কুমিল্লা Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা Read more

৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা

স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চারটি শর্ত পূরণ সাপেক্ষে মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তি করা যাবে বলে জানিয়েছে প্রধান Read more

দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন