অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠাপুলি ও গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের সমাহারে বসে আকর্ষণীয় স্টল, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। রঙিন ব্যানার-ফেস্টুন, মুখোশ ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভা যাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।উৎসবের অন্যতম আকর্ষণ ছিল চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ও বিভিন্ন ভর্তা দিয়ে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন। পাশাপাশি আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।শার্শা ছাড়াও বেনাপোল, নাভারন, বাগআচড়াসহ বিভিন্ন স্হানে জাঁকজমকপূর্ণ পহেলা বৈশাখ পালন করা হয়।সার্বিকভাবে, বর্ণিল আয়োজনে শার্শায় পহেলা বৈশাখ উদযাপন হয়ে উঠেছে আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার এক মিলনমেলায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস
ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৩৫৩ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

ঈদ পূর্ববর্তী সময়ে দুরপাল্লার যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া Read more

নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ার মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন