ভোলার মনপুরা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন ফকিরহাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আটকরা হলেন— চর ফৈজউদ্দিন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাকিল (২০), পিতা: মো. এরশাদ এবং সোনার চর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল (২২), পিতা: মো. হানিফ।স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এলাকাবাসী ওই দুই যুবকের ওপর নজরদারি শুরু করেন। একপর্যায়ে তাদের আচরণ আরও সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে সিগারেটের কাগজে মোড়ানো দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা স্বপন মাঝি জানান, দূর থেকে নজরদারির সময় দেখা যায় শাকিল মনপুরার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানের দোকান থেকে কিছু সংগ্রহ করে মোটরসাইকেলে উঠতে গেলে তাকে আটক করা হয়।আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, দীর্ঘ সময় সন্দেহজনকভাবে অবস্থান করার পর মাদক লেনদেনের ইঙ্গিত পেয়ে তারা এগিয়ে যান। এ সময় শাকিল তার হাত থেকে সিগারেটের কাগজে মোড়ানো একটি প্যাকেট ফেলে দেন। পরে খোঁজাখুঁজি করে সেটি উদ্ধার করা হয়।স্থানীয় জনপ্রতিনিধি জামাল উদ্দিন মেম্বার জানান, এলাকাবাসী দুই যুবককে ইয়াবাসহ আটক করে তার কাছে নিয়ে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।আটক শাকিল জানান, তিনি সন্ধ্যা ৭টার দিকে চৌধুরী বাজার এলাকা থেকে ৬০০ টাকায় দুইটি ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। অপরদিকে মোটরসাইকেল চালক রাসেল দাবি করেন, তিনি ভাড়ায় শাকিলকে নিয়ে আসেন এবং ইয়াবাগুলো শাকিলের।খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের দাবি, মনপুরার বিভিন্ন এলাকায় গোপনে মাদক লেনদেনের অভিযোগ রয়েছে। তারা এসব কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের প্রতি আরও জোরালো অভিযান ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ার ঘটনা Read more

দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি
দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার Read more

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান Read more

মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার
মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ Read more

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

সখীপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
সখীপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন