জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, এছাড়া জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
