মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লা, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়। পরে উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে এসে সমাপ্ত হয়।বৈশাখী এই আয়োজনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া Read more

রায়পুরে সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম: ৫ জনের বিরুদ্ধে মামলা
রায়পুরে সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম: ৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে এক সাংবাদিকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। হামলার শিকার রহিমা Read more

৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পায়রা চত্ত্বর এলাকা Read more

মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জে ট্রাকচাপায় শরিফুল ইসলাম শরীফ (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব Read more

বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০
বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন