ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহতদের একজন আমিনুল ইসলাম জানান, দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে ১৩ জন শ্রমিক কুমিল্লা ও ফেনীতে কাজের উদ্দেশ্যে চালবোঝাই ট্রাকে করে রওনা হন। ট্রাকটি প্রথমে চালক চালালেও মেঘনা এলাকায় পৌঁছানোর পর হেলপার গাড়ির স্টিয়ারিং ধরে। পরবর্তীতে দাউদকান্দি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫)৷ মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)। তাদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।।দাউদকান্দি থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা Read more

নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কর্তৃক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ Read more

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।২০২৪ সালের Read more

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন