দিনাজপুরের বিরামপুরে অবৈধভাবে আনা প্রায় ৩৫০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত ডিজেল সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারে ঢাকা মেট্রো ড-১৪-৩৩২৮ নম্বরের একটি গাড়িতে করে ডিজেল এনে ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কাশেমের নজরে এলে তিনি প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।জানা যায়, হাকিমপুর উপজেলার খট্টামাধপপাড়া এলাকার ফিরোজ বাবু কয়েকদিন ধরে পার্বতীপুর এলাকা থেকে স্থানীয়ভাবে ডিজেল সংগ্রহ করে মজুদ করেন। পরে তা গাড়িতে করে কাটলা বাজারে আনা হয়। অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়। এ সময় দোকানের নিচতলায় বিভিন্ন প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করা হচ্ছিল।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ফিরোজ বাবুর বাবা মোশারফ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।একই সঙ্গে উদ্ধার করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন তিনি।অনেক কৃষক অভিযোগ করেন, সেচ মৌসুমে ডিজেলের সংকটে তারা চরম ভোগান্তিতে পড়েন। তাদের দাবি, সরকার নির্ধারিত দামে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রিতভাবে ডিজেল বিক্রির ব্যবস্থা থাকলে কৃষকরা উপকৃত হবেন।স্থানীয় ব্যবসায়ীরাও লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে ডিজেল বিক্রির সুযোগ দেওয়ার দাবি জানান। তাদের মতে, এতে অবৈধ মজুদ কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ Read more

প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই
প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই

বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে Read more

ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের
ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর Read more

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৫ ডিগ্রিতে
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৫ ডিগ্রিতে

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতের তীব্রতা আবারও বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক Read more

আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে Read more

নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩
নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩

নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন