টাঙ্গাইলের মির্জাপুরে প্রাচীন কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, জামুর্কী গ্রামের ডাকঘরের কাছেই অবস্থিত বারোয়ারী কালীমন্দিরে রাতের আধারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরে থাকা সবগুলি প্রতিমা ভাঙচুর করে। সকালে পূজারীরা একে একে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান। পরে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ওই এলাকার কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে আটক করে। পরে পুলিশ ইসমাইল হোসেনকে থানায় নিয়ে যায়।জামুর্কী গ্রামের দিলিপ কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বারোয়ারি মন্দিরে পূজা করে আসছি। নিরাপত্তার জন্য কোন ব্যবস্থার প্রয়োজন হয়নি। এমন ঘটনা ঘটবে, কখনো ভাবিনি। এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Read more

কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে মামলাটি Read more

সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট
রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী দালালচক্রের সহায়তায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। চক্রের মূলহোতারা এতটাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন