যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সংলাপ হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ‘ইতিবাচক’ এবং ‘স্বস্তিদায়ক’ রয়েছে।  এবিষয়ে গণমাধ্যম দ্য ডন ও জিও নিউজে প্রচারিত এক বক্তব্যে আসিফ বলেন, ‘আমার বিবেচনায় এখনও নতুন করে আলোচনার উদ্যোগ নেয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভালো-একটি স্বস্তিদায়ক পরিবেশ।’তিনি আরও বলেন, ‘আমি কোনো ধরনের অনুমান করতে চাই না, তবে এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক বিষয় সামনে আসেনি। বরং সব দিক থেকেই ইতিবাচক বক্তব্যই পাওয়া যাচ্ছে।’ পরবর্তী বৈঠক থেকে কোনো বাস্তব ফলাফল আসতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদী সুরে বলেন, পরবর্তী ‘বৈঠক’ ফলপ্রসূ হতে পারে।শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়, যা চলমান উত্তেজনা ও সংঘাত কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও এই দফার আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবুও উভয় পক্ষের মধ্যে সংলাপ চালু থাকা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে যদি নতুন দফা আলোচনা শুরু হয়, তবে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা Read more

চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত
চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত

রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক Read more

এগিয়ে গেল ভারত
এগিয়ে গেল ভারত

Source: রাইজিং বিডি

দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চার জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির অলিখিত চুক্তি হয়েছিল: সারজিস
নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির অলিখিত চুক্তি হয়েছিল: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচনের আগে দুই Read more

রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

সেদিন ছিল ২০১৫ সালের ৬ এপ্রিল। গভীর রাতে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার একটি বাড়ি থেকে ভেসে এসেছিল চিৎকার আর কান্নার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন