কিশোরগঞ্জের ভৈরবে ৩ গরুসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ঘটনাস্থল এলাকাসহ ভৈরবের ইউনিয়ন গুলোতে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা শিবপুর ইউনিয়নের গাংকুলহাটি এলাকায় গরুসহ তিন জনকে আটক করে স্থানীয় জনতা। এর আগে ১২ এপ্রিল রবিবার দিবাগত রাতে উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর এলাকায় এই চুরির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলো, উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গাংকুলহাটি এলাকার মৃত আলতু মিয়ার ছেলে আরিফ মিয়া ওরফে আরু (৪২), গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি বড় বাড়ি এলাকার জমির উদ্দিনের ছেলে আলম মিয়া (৪০) ও কুলিয়ারচর থানার আগরপুর এলাকার আলতু মিযার ছেলে বকুল মিয়া (৪৫)।স্থানীয় সূত্রে জানা যায়, ১২ এপ্রিল রবিবার রাতে উপজেলার আগানগর ইউনিয়নে রাধানগর গ্রামের উত্তর পাড়া এলাকার হাজী করুম উদ্দিনের বাড়ির জামাল মিয়ার তিনটি গরু চুরি হয়। গরু তিনটির মধ্যে একটি জাতের লাল রঙের গাভিন গরু, একটি সাদা হার গরু আরেকটি লাল রঙের একটি বকনা গরু। গরু তিনটি সকালে জামালপুর এলাকার বাসিন্দারা আরিফ মিয়ার বাড়িতে দেখতে পায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে আরিফ মিয়াকে জিজ্ঞাসাবদ করলে সে কোন সদোত্তর দিতে পারেনি। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে প্রথমে আরিফ মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে বাকি দুইজনকে গ্রেপ্তার করে।গরু তিনটি রাতের আধাঁরে গোয়াল ঘরের প্রথমে গ্রিল কেটে পড়ে মেইন দরজার তালা ভেঙ্গে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। পরে রাত আড়াইটায় মালিক জামাল মিয়া খোঁজ পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন সেখানে কোন গরু নেই। রডের গ্রিল কেটে চোরচক্র ঘরে প্রবেশ করে গরুগুলো চুরি করেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
