সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা নি‌য়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তদ‌ন্তের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। টিকা নি‌য়ে অনিয়মে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে আজ সোমবার (১৩ এপ্রিল) আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবরে আবেদন জমা দি‌য়ে‌ছেন।এতে অভিযোগ করা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুমৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। অভিযোগে বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মতামত ব্যক্ত করেছেন। এছাড়া, বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলেও মন্তব্য করছে। তাই এ বিষ‌য়ে তদন্তপূর্বক ব‌্যবস্থা নি‌তে দুদ‌কের অনুসন্ধান জরু‌রি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রচন্ড বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রচন্ড বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

এক পাইলট উদ্ধারে শক্তিশালী ৪ যুদ্ধবিমান হারালেন ট্রাম্প
এক পাইলট উদ্ধারে শক্তিশালী ৪ যুদ্ধবিমান হারালেন ট্রাম্প

ইরানের ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক পাইলটকে উদ্ধারে গিয়ে একাধিক শক্তিশালী আকাশযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও উদ্ধার Read more

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্রে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে দেশটির উত্তর-পূর্ব উপকূলের বিস্তীর্ণ Read more

কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের
কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

রাশিয়ার সেনাবাহিনী পুরোপুরি কুরস্ক অঞ্চল পুনর্দখল করেছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী আট মাস আগে সেখানে পাল্টা হামলা চালানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন