দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে তিলে তিলে সফলতার দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, একসময় গণভোট হারাম, আবার অন্য সময় অর্ধেক হালাল। আমরা এটি পার্লামেন্টে বলেছি। আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই বা না পাই, আমরা কণ্ঠ বন্ধ করিনি। কারণ, জনগণ আমাদের তাদের অধিকারের পক্ষে কথা বলতেই সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকার জন্য নয়, বরং তাদের অধিকার আদায়ের দাবি জানানোর জন্য পাঠিয়েছে।  তিনি বলেন, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি, এই সংসদের বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে যা আমরা স্বেচ্ছায় নেব না। যেগুলো না নিলেই নয়, কেবল সেগুলোই নেব। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না।শফিকুর রহামান বলেন, এই গণঅভ্যুত্থান কেবল শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদদের আন্দোলন নয়। প্রায় ১,৪০০ শহীদের মধ্যে ১,২০০ শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। এই শহীদদের ৬২ শতাংশই শ্রমিক। তারা কি কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুবসমাজ ও ছাত্র সমাজ। শ্রমিকরা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে; তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে।তিনি সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে অভিহিত করে বলেন, জুলাই নেই তো আমরাও নেই। জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধী দল আছে। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের রায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এর জন্য প্রয়োজন হলে আবারও জীবন দেব।জামায়াত আমির বলেন, গতকাল এই স্থানে জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সাথে আমাদের একটি বৈঠক ছিল। সেখানে আমার প্রিয় সহকর্মী ও বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, আগামীর আন্দোলনে আমাদের সামনে পাবেন। আমিও কথা দিচ্ছি, আমাদের সামনেই পাবেন ইনশাআল্লাহ। যতদিন জাতির অধিকারের পক্ষে লড়াই করা প্রয়োজন, ততদিনই সংসদে থাকব; তার বাইরে এক সেকেন্ডও নয়।শফিকুর রহমান বলেন, এই আন্দোলন কোনো সুবিধাবাদী আন্দোলন নয়, ক্ষমতার ভাগ-বাটোয়ারাও নয়। এই আন্দোলন ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান জানিয়ে শহীদদের রক্তের ওয়াদা এবং জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য।তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশবাসী, আপনারা শুধু পাশে থাকবেন। এই আন্দোলন আমার, আপনাদের—সবার জন্য। আমরা আমাদের সন্তানদের কারো গোলাম বানাতে চাই না। কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে ফ্যাসিজম হিসেবে চলবে—তা আমরা বরদাস্ত করবো না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার চালু করতে যাচ্ছে নতুন একটি ফিচার। আর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক Read more

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে Read more

নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২
নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

নাটোরের যাত্রীবাহী বাস, সিএনজি ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন  আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট
কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট

“ধান, নদী ও খাল এই তিনে বরিশাল।” চিরচেনা এই পরিচয়পত্রেই বারবার উঠে আসে দক্ষিণাঞ্চলের নদীমাতৃক বাস্তবতা। তবে নদী আর খাল Read more

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫
নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকনকে (৫৫) গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন