ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে নির্যাতন ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় ভুক্তভোগীর পিতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে এবং অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।থানা সূত্রে জানা গেছে, মনপুরা থানায় দায়ের করা মামলার নম্বর-৩; তারিখ: ১২ এপ্রিল ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৪৫৭/৩৮২/৩০৭/৩২৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকায় গত ১২ এপ্রিল গভীর রাতে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি একটি বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে। এ সময় প্রধান অভিযুক্ত মিরাজ (২৫)সহ অন্যরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় মোবাইল ফোনের আলোতে তিনি অভিযুক্ত মিরাজকে শনাক্ত করতে সক্ষম হন। হামলাকারীরা তার কানে থাকা স্বর্ণের দুল, নাকফুল এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।ঘটনার পরপরই পরিবারটি বিষয়টি স্থানীয়ভাবে জানায় এবং নিরাপত্তার জন্য বাড়িতে সতর্কতামূলক পাহারার ব্যবস্থা নেয়। এরই মধ্যে ১২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বাড়ির আশপাশে ঘোরাফেরা করলে ভুক্তভোগীর পিতা তাকে আটক করার চেষ্টা করেন।এ সময় অভিযুক্ত মিরাজ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।মনপুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনাটির সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন
নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন

জৌলুস আসলে নূহাশ পল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ নূহাশ পল্লী গড়েছিলেন গাছপালা দিয়েই। ঘেটো পূত্র কমলার সিনেমার যে শুটিং স্টপের কথা Read more

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) Read more

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাপ্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন Read more

ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন