পুলিশের ভয়ে প্রায় ১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে অচেতন মাদক কারবারিকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায়।মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী বলেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এসময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে প্রায় ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার দেহ তল্লাশী চালিয়ে আরো বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

দুই মাসের মেয়েকে মাটিতে আছড়ে মারলেন বাবা
দুই মাসের মেয়েকে মাটিতে আছড়ে মারলেন বাবা

চট্টগ্রামের হাটহাজারীতে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) Read more

গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।শনিবার (২৭ Read more

ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন