ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর (৩৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গী বাইকচালক ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হয়েছেন।রবিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুরে এ দুর্ঘটনা ঘটে।নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি ফেরার পথে উপজেলার রায়পুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ ওই কাউন্সিলর রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক গুরুতর আহত সোহেল মুমূর্ষু অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু
ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা Read more

ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ Read more

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন