চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা ব্রেইন স্ট্রোকে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ডাকঘরের রামহরি পাড়ার বাসিন্দা। তার বাবার নাম রবিলেন্দু চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা হোস্টেলে থাকতেন।মৃত্যুর বিষয়ে চবির মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকালে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় মেডিকেল সেন্টারে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার কোনো জ্ঞান ছিল না। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
