জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জনগণের কল্যাণ চায় না। গণভোটের রায়কে অমান্য করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণ তা কখনো মেনে নেবে না।তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ। তাই গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।”রোববার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হেলালী। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দীন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা আহ্বায়ক জায়েদ হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সিফাতসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাতকানিয়া রাস্তার মাথার মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট এলাকায় এসে শেষ হয়।সমাবেশ ও মিছিলে ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

ইভ্যালির সিইও রাসেলের তিন মাসের কারাদণ্ড
ইভ্যালির সিইও রাসেলের তিন মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মোঃ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ Read more

ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে
ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান একসময় আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের Read more

মাদকসহ বিজিবির হাতে আটক, ধামইরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত
মাদকসহ বিজিবির হাতে আটক, ধামইরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাহাদৎ হোসেন সাগর নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় পদ ও সকল Read more

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটিতে নানা অভিযোগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন