পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মতপার্থক্য এখন প্রকাশ্যে চলে এসেছে। টানা প্রায় একদিন ধরে চলা উভয় দেশের আলোচনায় শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। ফলে কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।এমন অবস্থায় ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, সেটাই আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও দূরে থাকায় চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে ‘যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তার সবকিছুই আদায় করতে চেয়েছে’ বলে ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। এমন তথ্য দিয়েছে ইরানের বার্তাসংস্থা ফার্স।সূত্রটি জানায়, ‘হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি এবং আরও কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্ত ইরান মেনে নেয়নি’।ফার্স বার্তাসংস্থা আরও বলেছে, কোনও চুক্তিতে পৌঁছানোর পথ নির্ভর করছে যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ পরিবর্তন করে কি না তার ওপর। এছাড়া হরমুজ প্রণালি এখনও অমীমাংসিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি।সংস্থাটি জানিয়েছে, দুই পক্ষের বিশেষজ্ঞরা সমঝোতার পথ খুঁজে বের করতে কাজ করছেন এবং ‘পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে মতপার্থক্য কমিয়ে আনতে ও দুই পক্ষের অবস্থান কাছাকাছি আনতে চেষ্টা করছে।’এছাড়া আলোচনায় অংশ নেয়া দুই পক্ষই প্রস্তাবিত খসড়া নিয়ে নিজেদের বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করতে সাময়িক বিরতি নিয়েছে। খসড়া প্রস্তুত হলে আবার আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে।এদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবির’ কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনও কাঠামোগত সমঝোতায় পৌঁছাতে না পেরে শেষ হয়েছে। তারা বলেছে, ‘হরমুজ প্রণালি, পারমাণবিক অধিকারসহ বিভিন্ন বিষয় ছিল দুই পক্ষের মধ্যে মতবিরোধের প্রধান কারণ।’যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনও চুক্তি ছাড়াই তারা দেশে ফিরছেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান এবং তাদের ‘অসাধারণ আতিথেয়তার’ প্রশংসা করেন।ভ্যান্স বলেন, ‘আলোচনায় যে ঘাটতিগুলো রয়ে গেছে, সেগুলোর জন্য পাকিস্তানিদের দায়ী করা যাবে না। তারা অসাধারণ কাজ করেছে এবং আমাদের ও ইরানের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যিই চেষ্টা করেছে। আমরা প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং ইরানিদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এটা ভালো দিক।’তিনি আরও বলেন, ‘খারাপ খবর হলো আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি খারাপ খবর। তাই আমরা কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছি। আমরা আমাদের ‘রেড লাইন’ কী, কোন বিষয়ে ছাড় দিতে পারি আর কোন বিষয়ে পারি না— সবই পরিষ্কারভাবে জানিয়েছি। কিন্তু তারা আমাদের শর্ত মেনে নেয়নি।’পারমাণবিক ইস্যু নিয়ে ইরান কী প্রত্যাখ্যান করেছে— এ বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বিস্তারিত বলতে রাজি হননি। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক যে তারা পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে না।তিনি বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দেখতে চাই যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনও সক্ষমতা অর্জনের চেষ্টাও করবে না, যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সহায়তা করবে। এটিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মূল লক্ষ্য এবং আমরা এই আলোচনার মাধ্যমে সেটাই অর্জন করার চেষ্টা করেছি।’ভ্যান্স বলেন, আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে, কিন্তু কোনও অগ্রগতি অর্জন সম্ভব হয়নি। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরান আমাদের শর্ত মেনে নিতে রাজি হয়েছে। আমি মনে করি আমরা যথেষ্ট নমনীয় ছিলাম, অনেক ছাড় দেয়ার মনোভাব দেখিয়েছি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু

বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার Read more

ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল
ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল

বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার Read more

গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮
গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে গতকাল সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় Read more

চীনে প্রবল বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি
চীনে প্রবল বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

চীনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হড়পা বান ও ভূমিধসে ১৭ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ আছেন কমপক্ষে ৩৩ Read more

শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশেরবিস্তারিত আসছে.....এফএস

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন