আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনস্থলে ঘটে যাওয়া এ হামলায় প্রথমে নিহতের সংখ্যা কম জানানো হলেও, পরে গুরুতর আহতদের মৃত্যুতে হতাহতের সংখ্যা বেড়ে যায়। আর এটি দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার হেরাত প্রদেশের এনজিল জেলায় এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক কর্মকর্তারা। তবে পরে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে সাধারণত মানুষের ভিড় বেশি থাকে।হেরাতের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, নিহতরা শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতে তারা বহুবার হামলার শিকার হয়েছেন।হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বিবিসিকে বলেন, ‘একটি সন্ত্রাসী ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা এনজিল জেলার দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়’।মুত্তাকি জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ এবং দুই নারীসহ ১৫ জন আহতকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে Read more

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে
সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ Read more

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই Read more

আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন