অনেক দিন ধরেই খবরে নেই পরীমনি। ২০২৪ সালে হইচইতে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। কিন্তু এরপর থেকে সেভাবে তাঁকে কাজে পাওয়া যায়নি, ব্যক্তিগত জীবনও যেন নিরুত্তাপ! তবে এবার নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করেই চমকে দিলেন পরী।গতকাল রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, তাতেই তোলপাড়। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজরের বেশি। মন্তব্য এসেছে ৭ হাজারের বেশি।ভিডিওতে পরীর রূপ ও উপস্থিতির প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ কেউ আবার সেই ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে থাকছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
