পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা শুধু পাকিস্তানের জন্যই নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ‘গর্বের মুহূর্ত’। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে শাহবাজ বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে আমি আমাদের বন্ধুপ্রতিম দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতই নয়, আমার আমন্ত্রণে শান্তির জন্য আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে আসছে।’তিনি বলেন, ‘এই সংবেদনশীল সময়ে পাকিস্তানের নেতৃত্ব অত্যন্ত সতর্ক ও আত্মবিশ্বাসের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে।’শাহবাজ শরিফ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তার দলের প্রশংসা করে বলেন, ‘তারা দিনরাত পরিশ্রম করেছেন। ’ পাশাপাশি তিনি চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন, যার ‘অক্লান্ত প্রচেষ্টা যুদ্ধের আগুন নিভাতে এবং বিরোধী পক্ষগুলোকে আলোচনায় বসতে রাজি করাতে সাহায্য করেছে।’তিনি এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যদিও একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে, তবে সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা একটি কঠিন পথ হবে।’প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে।  বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।  তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
আশুলিয়ায় অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ
পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

প্রস্তাবিত নতুন বেতন স্কেলের বিষয়ে আজ সোমবার (২০ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন-২০২৫। বাংলাদেশ Read more

ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া
ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া

পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়ার জন্ম সে দেশে হলেও মাঝেমধ্যেই ভারতের প্রশংসা করে সমালোচনার পাত্র হন এই ক্রিকেটার। ক্রিকেট মাঠে Read more

চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন