জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। লাইনে দাড়ানোকে ঘিরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।ঘটনাস্থলেই হস্তক্ষেপ করে ভ্রাম্যমাণ আদালত। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিন যুবকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এতপ দুজনকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নিতে আসা কয়েকজন যুবক নিয়ম ভঙ্গ করে লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ নিয়ে অন্যান্য গ্রাহকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী। পরে ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত করা হয়।ভ্রাম্যমাণ আদালতের রায়ে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম এবং আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাচ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী জানান, জেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন ২২টি পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, তেল নেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের ঘটনা সহ্য করা হবে না। জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।স্থানীয় সচেতন মহল মনে করছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও অতিরিক্ত ভিড়ের সুযোগে কিছু ব্যক্তি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ
নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে গড়ে ওঠা অবৈধ গরুর বাজার মঙ্গলবার (৩ জুন) তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি
বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশটি আসর শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে টুর্নামেন্টটির ১১তম আসর। গতকাল বোর্ড Read more

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?

“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরম্পরায় যা Read more

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন