সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এক কিশোরীকে ১৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীর নাম মোছাঃ অকিয়া আফসানা (১৪)। তিনি উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।পুলিশ সূত্র জানায়, গত ২২ মার্চ বাগমারা এলাকায় অকিয়া আফসানা দর্জির বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের বাসিন্দা তার পরিচিত নারী প্রেমিক রিয়া খাতুনের সঙ্গে পালিয়ে যান।এ ঘটনায় অকিয়ার পরিবার উল্লাপাড়া মডেল থানায় একটি অপহরণ সংক্রান্ত সাধারণ ডায়েরি করে অকিয়া আফসানার বাবা। পরে বিষয়টি তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুই নারীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে পালিয়ে গেছেন।পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৮ দিন পর তাদের গাজীপুরের গাছা থানা এলাকায় থেকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত রিয়া খাতুনকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অকিয়া আফসানা ও রিয়া খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই তারা বাড়ি ছেড়ে গাজীপুরের গাছাথানা এলাকায় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন। অকিয়া আফসানার বাবা আনোয়ার হোসেন জানান, তার মেয়ের সঙ্গে তার কারখানার কর্মী রিয়া খাতুন বিভিন্ন সময় ঘোরাঘুরি করতেন। আনোয়ারের দাবি এটি প্রেম নয়, দুজনেই মানুষিক ভারসাম্যহীন হয়েছে। দুটি মেয়ে কি সংসার করতে পারে?-এই প্রশ্ন তিনি করেন।  এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক তদন্ত রূপকর জানান, এ ঘটনায় আসামি রিয়া খাতুনের বিরুদ্ধে থানায় অপহরণের মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

ঈদ পূর্ববর্তী সময়ে দুরপাল্লার যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া Read more

‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের Read more

মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক Read more

মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ করল সৌদি
মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ করল সৌদি

তামাকের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে সৌদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন