যশোরে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুনে মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও চালক রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) বিকেলে শহরের ধর্মতলার সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলীর জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান (৬০) লাইনে দাঁড়িয়ে পেট্রোল পাম্প থেকে ৪৫০ টাকার তেল নেওয়ার পর সেলফ স্টার্ট দেওয়ার পরই হঠাৎ মোটরসাইকেলে আগুন ধরে যায়। এসময় চালক আব্দুল মান্নান  তাড়াহুড়ো করে  মোটরসাইকেল থেকে নেমে প্রাণে রক্ষা পায়। সেখানে উপস্থিত লোকজন মোটরসাইকেলটি সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল আলিম জানান,  মোটরসাইকেলে তেল ওভারফ্লো হওয়ার কারণে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, নায়িকা মৌসুমির মা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, নায়িকা মৌসুমির মা

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমরা সানী। সোমবার Read more

এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ
এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের Read more

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ Read more

৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল
৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল

কিশোরগঞ্জের মিঠামইনে একটানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৬ জন শিশু-কিশোর। সাইকেল উপহার Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন