নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন স্থানীয় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে খুন, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতা ঠেকাতে প্রশাসনের আগ্রহ নেই বলেও অভিযোগ তার। এমনকি এই সংসদ সদস্যের অনুরোধের পরেও প্রশাসন উদাসীন বলে মন্তব্য তার৷বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে বিষয়গুলো নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি৷ লেখার সাথে দশ এদিন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলিতে আহত শিশু ইমরানের ছবিও জুড়ে দেন আল আমিন।স্ট্যাটাসের শুরুতে আল আমিন লিখেছেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, ফতুল্লায় সরকারি দলের পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, খুনাখুনি ঠেকাতে প্রশাসনের তেমন গরজ দেখা যায় না।’প্রশাসনকে বারবার অনুরোধের পরেও তার কথা শোনা হচ্ছে না বলেও আক্ষেপ তার৷ এমনকি ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ আইনী পদক্ষেপ নিতে চাইলে তাকে থানা থেকে আপোষের প্রস্তাব দেয়া হয় বলেও উল্লেখ করেছেন আল আমিন৷তার ভাষায়, ‘আমি নিজে বারবার রাজনৈতিক পরিচয়ের সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়ার ব্যাপারে উদাসীন। জুট সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ আইনী পদক্ষেপ নিতে গেলে থানা থেকে উল্টো আপোষ-মিমাংসার প্রস্তাব দেয়া হয়। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীদের প্রকাশ্যে সভা-সমাবেশে প্রশাসনের কর্তাব্যক্তিদের আশপাশে দেখা যায়, যে কারণে সাধারণ জনগণ প্রশাসনের ভুমিকা নিয়ে আমাদের প্রশ্ন করে নিয়মিত। এমন অবস্থা চলতে থাকলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না। প্রশাসনকেই স্পষ্ট করতে হবে, তারা দলীয় পরিচয়ধারী সন্ত্রাসীদের পক্ষে থাকবে নাকি জনতার পক্ষে থাকবে। এরকম সন্ত্রাস-গুন্ডামি এই যুগে চলতে পারে না৷ফতুল্লাবাসী নিরাপদ এলাকা চায় উল্লেখ করে তিনি লিখেছেন, ‘সরকারি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, নিজ দলের পরিচয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দিয়ে জনতার বিরুদ্ধে অবস্থান নিবেন না। ফতুল্লাবাসী সন্ত্রাসমুক্ত নিরাপদ এলাকা চায়।’প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ফতুল্লার পঞ্চবটিতে অর্ধদিনব্যাপী গোলাগুলি হয়৷ বিএনপির দুই গ্রুপের ওই সংঘর্ষে পথচারী শিশু ইমরানসহ (১০) কমপক্ষে তিনজন আহত হন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য
বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে, যা এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্য। এই Read more

কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি Read more

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী
আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী

অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন