ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকাল ৫টা ৫৫ মিনিটে তারা ওয়াকআউট করেন।বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ সময় ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান। ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করেছি।এর আগে দুইবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।  জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে প্রথমবার এবং দ্বিতীয়বার ১ এপ্রিল ওয়াকআউট করেন তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন
অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির লস অ্যাঞ্জেলস শহর বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে। এ নিয়ে সেখানে Read more

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা
সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ Read more

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।  রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে Read more

মিঠাপুকুরে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত
মিঠাপুকুরে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা। গত কয়েক দিনে Read more

পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার
পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব। এ সময় দোকান মালিক Read more

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ
পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন