যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।লেবাননে ইসরায়েলের এ হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান লেবানিজদের ছেড়ে কখনো যাবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে তাহলে সামনের আলোচনা অর্থহীন হয়ে উঠবে।তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেন, “লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। এটি প্রতারণা এবং সম্ভাব্য চুক্তির প্রতি দায়বদ্ধতাহীনতার একটি বিপজ্জনক লক্ষণ। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো আলোচনা নিরর্থক হয়ে পড়বে। আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।”ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে সেখানে লেবানন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি দখলদার ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেছেন, ইরানের মিত্র হিসেবে লেবানন এ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।ঘালিবাফ এক্সে লিখেন, “লেবানন এবং পুরো প্রতিরক্ষা জোট ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির এক অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যে এ বিষয়টি স্পষ্ট করেছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চরম মূল্য দিতে হবে পরিণতি হবে অত্যন্ত কঠোর।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

পারভেজ হত্যা ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি
পারভেজ হত্যা ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি

বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় গণমাধ্যমে প্রচারিত গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারা দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় বলে Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ২, একদিন পর বিয়ের কথা ছিল মেয়ের
তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ২, একদিন পর বিয়ের কথা ছিল মেয়ের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চোর সন্দেহে গণপিটুনিতে রূপলাল (৪৩) ও প্রদীপ দুইজন নিহত হয়েছেন। রূপলাল উপজেলার সয়ার Read more

‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’
‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড লাগবে বলে জানানো হয়েছে। উপজেলা Read more

আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি
আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি

আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন