সাভারে কোটি টাকা মূল্যের সরকারি জমি ব্যক্তি মালিকানায় নেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে প্রশাসন ও স্থানীয় মহলে। সময়ের কন্ঠস্বরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ; বদলি করা হয়েছে আমিন বাজারের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তারকে, আর দ্রুত উদ্ধার দেখানো হয়েছে সেই জমিও।জানা যায়, সাভারের উত্তর কাউন্দিয়া মৌজায় ২০২৫ সালের আর.এস ৯৮৮ খতিয়ানের ৬২৭৪/৬৩২৫ দাগের সরকারি ১ একর জমি ৩১৫/২৪ নম্বর মিস কেসের মাধ্যমে ব্যক্তিনামে দেওয়া হয়। সে সময় আমিন বাজার ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. বাসিত সাত্তার। অভিযোগ রয়েছে, তার দায়িত্বকালে জমির মালিকানা চূড়ান্তভাবে পরিবর্তিত হয়। যা গত ৪ এপ্রিল সময়ের কন্ঠস্বরে প্রকাশিত ‘আমিন বাজার ভূমি অফিসের ‘পাতা ছেঁড়া’ সিন্ডিকেট, সরকারি জমি ব্যক্তির নামে!’ শিরোনামের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। ইতিমধ্যে বুধবার (৮ এপ্রিল) বদলি করা হয় মো. বাসিত সাত্তারকে। তিনি আগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় স্ট্যান্ড রিলিজ শাস্তি হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে। বদলি হওয়া মো. বাসিত সাত্তার ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং পাবনা জেলার বাসিন্দা। সাভারের আমিন বাজার, ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল এবং মুন্সিগঞ্জের লৌহজংয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, আমিন বাজার ভূমি অফিসে সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট, ঘুষবাণিজ্য ও স্বেচ্ছাচারিতার মূল হোতা ছিলেন মো. বাসিত সাত্তার। নামজারি ও মিস কেসের মাধ্যমে তিনি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সাধারণ জনগণ সেবার সুযোগ পায়নি বলেও দাবি করেছেন তারা। এছাড়া ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে যোগদানের সময়ও তার অবৈধ উপার্জন নিয়ে তুমুল আলোচনার জন্ম দেয়।এদিকে, সম্প্রতি দ্রুত উদ্ধার দেখানো হয়েছে সাভারের আত্মসাৎ করা কোটি টাকা মূল্যের ওই সরকারি জমি। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খানের নেতৃত্বে সেখানে ‘সরকারের পক্ষে জেলা প্রশাসক’ উল্লেখ করে সাইনবোর্ড টানানো হয়েছে। জানা যায়, এসিল্যান্ড শাহাদাত হোসেন খান ৩৮তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সাভারের পার্শ্ববর্তী গাজীপুর জেলার সদর উপজেলায়। ইতিমধ্যে তার কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিজেকে নির্দোষ দেখানোসহ তার সহকর্মী আগের এসিল্যান্ড মো. বাসিত সাত্তারের অপকর্ম ঢাকতে যেন তৎপর এই কর্মকর্তা। সম্প্রতি যার প্রমাণও মিলেছে। কোটি টাকার ওই জমি দখল নিয়ে সময়ের কন্ঠস্বরের অনুসন্ধানকালে এ প্রতিবেদকের সাথে তিনি বিরূপ আচরণ করেন। সেসময় ‘সরকারি জমি ব্যক্তি মালিকানা’র বিষয়ে তথ্য চাওয়ায় সহযোগিতার পরিবর্তে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারি জাল-জালিয়াতির ওই সিন্ডিকেট-কর্মকর্তাদের “ডিস্টার্ব না করার” কথা বলেন। ওই সিন্ডিকেটকে সুরক্ষা দিতে যেন নিজেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন। পরে সংবাদ প্রকাশিত হলে এসিল্যান্ড শাহাদাত হোসেন তড়িঘড়ি করে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, ঘটনাটি আমার যোগদানের আগের। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট মিস মোকদ্দমার রায় বাতিল এবং এর ভিত্তিতে সৃষ্ট নামজারি জোত বাতিল করা হয়েছে। পাশাপাশি জাল স্বাক্ষরের মাধ্যমে প্রস্তুত করা ৯৮৮ নম্বর খতিয়ান অপসারণ করে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনলাইনে হালনাগাদের প্রক্রিয়া চলছে।তিনি বলেন, বলেন, ৩১৫/২৪ নম্বর মিস মোকদ্দমা মামলায় খতিয়ান সংশোধনের আবেদনে প্রতারণার আশ্রয়ে জাল খতিয়ান দাখিল করা হয়েছিল। এর মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়। বিষয়টি উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭

চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই জনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

তীব্র শীতে বিপর্যস্ত ফুলবাড়ীর জনপদ
তীব্র শীতে বিপর্যস্ত ফুলবাড়ীর জনপদ

ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। তাপমাত্রা নিম্নমুখী হয়ে উপজেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু Read more

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ
নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ সাঈদা আক্তার পপিকে (২৫) নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকার বাসিন্দারা। বুধবার Read more

বিসিবির নির্বাচনে বাধা নেই, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে
বিসিবির নির্বাচনে বাধা নেই, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতির পাঠানো চিঠি নিয়ে Read more

পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন