চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে ছুটে চলা একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ডারে সজোরে আঘাত হানে। গাড়িটিতে থাকা এক যুবক ও এক তরুণী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় এবং পুলিশের উদ্যোগে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে, আহত তরুণী সামিয়া জাহান তানিশা হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া। উদ্ধার হওয়া একটি আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।এদিকে, দুর্ঘটনায় আহত অপর যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রাথমিক তদন্তের ভিত্তিতে সময়ের কন্ঠস্বর-কে জানান, “গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।” তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দুর্ঘটনার পরপরই এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।বিশ্লেষকরা বলছেন, নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলোতে উচ্চগতির প্রবণতা দিন দিন বাড়ছে, যা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতনতা বাড়ানো ছাড়া এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ডোনাল্ড ট্রাম্প
জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ।ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সন্ধ্যা ৬টা,টি স্পোর্টস ও নাগরিক টিভিজাতীয় ক্রিকেট লিগসিলেট–ময়মনসিংহসরাসরি, Read more

উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে বলে Read more

নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।সোমবার (১৯ মে) Read more

মহিপুরে দাঁতের ডাক্তার হারুন দেন চোখের চিকিৎসা!
মহিপুরে দাঁতের ডাক্তার হারুন দেন চোখের চিকিৎসা!

পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল ক্লিনিকে চলছে অনিয়মিত চিকিৎসা কার্যক্রম। দাঁতের ডাক্তার হিসেবে পরিচিত হলেও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার Read more

তিন শতাধিক আড়তদারের অবৈধ আয় ১৬ কোটি টাকা
তিন শতাধিক আড়তদারের অবৈধ আয় ১৬ কোটি টাকা

নিষেধাজ্ঞায় জেলেদের দিয়ে 'মা' ইলিশ শিকার করে প্রায় ১৬ কোটি টাকা আয় করেছেন ভোলার চরফ্যাশনের তিন শতাধিক আড়তদার। তাদের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন