ইরানকে কেন্দ্র করে যুদ্ধে রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় প্রায় দ্বিগুণ হতে পারে।ফেব্রুয়ারির শেষদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর দেশটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন হয়। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি উঠে যায়।রয়টার্সের প্রাথমিক হিসাব মতে, উৎপাদন তথ্য ও তেলের দামের ভিত্তিতে রাশিয়ার তেল উৎপাদনের ওপর খনিজ উত্তোলন শুল্ক মার্চের ৩২৭ বিলিয়ন রুবল থেকে বেড়ে এপ্রিল মাসে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (প্রায় ৯ বিলিয়ন ডলার) হবে।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই সংঘাত অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। তেল ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক ইতিহাসে এই সংঘাতই অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর বিপর্যয়, উজ্জ্বল মাদ্রাসার ফলাফল
আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর বিপর্যয়, উজ্জ্বল মাদ্রাসার ফলাফল

সারাদেশে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি কলেজ, দুইটি মাদ্রাসা ও তিনটি Read more

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৬১
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৬১

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুদেরও রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের Read more

বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২
বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন