পঁচা, বাসী খাবার বিক্রি, মেয়াদোত্তির্ণ পণ্য রাখাসহ বেশী দামে ভোজ্য তেল বিক্রির দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৌর বাজারে টাস্কফোর্সের অভিযান শেষে এ জরিমানা করেন আদালত।জানা গেছে, অভিযান চলাকালে নিয়মবহির্ভূতভাবে পণ্য বিক্রির দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জরিমানা করা দোকানিরা হলেন, রাম সাহা, সঞ্জয় ঘোষ ও উৎপল সরকার।উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, সঞ্জয় ঘোষকে তার দোকানে পচা মিষ্টি বিক্রির জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা, রাম সাহাকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৫ হাজার টাকা এবং উৎপল সরকারকে ভোজ্য তেলের বেশি দাম নেওয়ার কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক সোহেল শেখ, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান প্রমুখ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

টাইগারদের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান
টাইগারদের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে পাকস্তিান। প্রথম ওভারে দুর্দান্ত শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে Read more

গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার
গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালুয়াকান্দি Read more

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু'পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) নামে আরো একজন Read more

অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার
অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে প্রচারিত মিথ্যা তথ্য নিয়ে করা মানহানি মামলার শুনানি অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন