ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শীর্ষ কমান্ডার এবং মিনাবের স্কুলছাত্রছাত্রীদের শাহাদাতের ৪০তম দিন স্মরণে রাজধানী শহর তেহরানসহ সারাদেশে সংহতি সমাবেশ করেছেন লক্ষ লক্ষ ইরানি।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে তেহরানে শোক মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা জমহুরি স্কয়ার থেকে সেই স্থানের দিকে পদযাত্রা করেন যেখানে মার্কিন-ইসরাইলি সন্ত্রাসী হামলায় আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়।তেহরানের পাশাপাশি দেশজুড়ে শত শত শহর ও উপশহরে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান আজ রাতে শেষ হবে এবং এতে শোকাহত ইরানিরা প্রয়াত নেতার স্মরণে স্লোগান দেবেন, শ্রদ্ধাঞ্জলি জানাবেন এবং তার আদর্শের প্রতি আনুগত্যের শপথ নেবেন।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতাকে তার পরিবারের কয়েকজন সদস্যসহ হত্যা করা হয়।ওইদিন মেজর জেনারেল আবদুলরাহিম মুসাভি, রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও উপদেষ্টাও নিহত হন।শুধু তাই নয়, ইসরাইলি ও মার্কিন বাহিনী এরপর ইচ্ছাকৃতভাবে ইরানের বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। এতে শত শত মানুষ হতাহত হয়। আগ্রাসনের প্রথম দিনের অন্যতম মারাত্মক এক হামলায় মার্কিন সামরিক বাহিনী মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্যবস্তু করে, এতে অন্তত ১৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়। যার অধিকাংশই শিশু।তেহরানে সংহতি সমাবেশে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে এক ইরানি শিশু। ছবি: তাসনিম নিউজ এজেন্সি এই বিনা উস্কানির সামরিক হামলার দ্রুত প্রতিশোধ নিতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইল-অধিকৃত অঞ্চল এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে।১০০ দফা প্রতিশোধমূলক হামলার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) গত বুধবার (৮ এপ্রিল) এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্র ইরানের ১০-দফা প্রস্তাব গ্রহণ করার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে একটি চুক্তি হয়েছে।বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, ‘চাপিয়ে দেয়া এই যুদ্ধের সময় সর্বোচ্চ নেতার পবিত্র রক্তের আশীর্বাদের অংশ হিসেবে ইরানি জাতি ও ইসলামি রাষ্ট্রের প্রতিরোধ ও ঐক্য, সেইসাথে ইরানি সশস্ত্র বাহিনীর ১০০ দফার প্রাণঘাতী হামলার মুখে শত্রুদের অপমানজনক পশ্চাদপসরণ ঘটেছে।’এতে আরও বলা হয়, প্রতিরোধ, স্বাধীনতা, অগ্রগতি, ন্যায়বিচার, ঐক্য, নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনির চিন্তা, বক্তব্য, আচরণ ও নেতৃত্ব দেশ পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা রেখে গেছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোতলকাণ্ডে জবিছাত্রকে আটক করলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
বোতলকাণ্ডে জবিছাত্রকে আটক করলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ডিবি অফিসে নিয়ে তদন্ত ব্যতীত কোনো পদক্ষেপ Read more

বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

লিবিয়া প্রবাসীর কষ্টার্জিত প্রায় তিন কোটি টাকার সহায়-সম্পদ, বাড়ি, গাড়ি ও স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে মাদারীপুরের এক নারীর Read more

বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন