“মনন মেধা ও গুনে কন্যা, আত্মবিশ্বাসে অনন্যা”-এই অনুপ্রেরণাকে সামনে রেখে ঝালকাঠি পৌরসভা কর্তৃক আয়োজিত “অনন্যা ঝালকাঠি” প্রতিযোগিতা শুরু হয়েছে। ঝালকাঠি শিল্পকলা একাডেমির মিলনায়তনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ প্রতিযোগিতা শুরু হয়।সকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এই প্রতিযোগিতা কোনো প্রচলিত সুন্দরী প্রতিযোগিতা নয়। প্রতিযোগীরা এখানে মূল্যায়িত হবে শুদ্ধভাবে কথা বলায়, নিজেকে উপস্থাপনের দক্ষতায়, বুদ্ধিমত্তায়। সংস্কৃতিমনা মানসিকতা ও আত্মবিশ্বাসের পাশাপাশি একাডেমিক রেজাল্ট, সুন্দর ও শালীন পোশাক ঘরোয়া কাজে নিপুণতা ও সামাজিক দায়বদ্ধতাও মূল্যায়নের অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া নাচ, গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ইংরেজিতে বক্তব্য, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, ক্রাফট, ধর্মীয় জ্ঞান, খেলাধুলা বা যেকোনো সৃজনশীল দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।’অনন্যা প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রতিটি মেয়ের ভেতরেই একটি আলোকিত শক্তি রয়েছে, যা সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে সমাজকে বদলে দিতে পারে। “অনন্যা ঝালকাঠি” সেই শক্তিকে খুঁজে বের করার একটি বিনম্র প্রচেষ্টা। এখানে প্রতিযোগীরা শুধু নিজেদের প্রতিভা প্রদর্শন করবে না, বরং সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলিও তুলে ধরবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তাদের আন্দোলনে এক ঘণ্টা অচল মহাসড়ক
চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তাদের আন্দোলনে এক ঘণ্টা অচল মহাসড়ক

ছয় দফা দাবিতে দেশব্যাপী ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ও ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। শনিবার Read more

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে (২০) শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী ইমরান ফকির (৩৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে
ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী (আয়া) শরীফা খাতুনের বিরুদ্ধে পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ Read more

আগামীকাল ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন
আগামীকাল ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

আগামীকাল মঙ্গলবার, ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে টর্ণেডোর ভয়াবহ ছোঁবলের ২৯তম বার্ষিকী। টাঙ্গাইল জেলার ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন। ২৯ Read more

আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!
আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!

জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন