ভ্রমণ কার না ভালো লাগে। আর তা যদি হয় দেশ থেকে দেশের বাইরে, তাহলে তো কথাই নেই। অনেক ভ্রমণপিপাসু নারী সারাক্ষণ খোঁজে একা ঘুরার নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় কোনো জায়গার। এ বছরে সবচেয়ে আরামদায়ক দেশগুলোর তালিকায় উঠে এসেছে কস্টা রিকা, এস্তোনিয়া, ভিয়েতনাম, উরুগুয়ে আর নরওয়ে। এই দেশগুলোতে নারী একা থাকলেও নিরাপদ বোধ করছেন। স্বাচ্ছন্দে নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন। সাম্প্রতিক জরিপ ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।কস্টা রিকা, সোশ্যাল বিচ ও স্বাধীনতা: কস্টা রিকা সাধারণত সুখের দেশ হিসেবে পরিচিত। এছাড়া এখানে নারীদের নিরাপত্তা ও সমাজে সমতার মানও খুব ভালো। যা একা ঘুরতে আসা নারীদের জন্য দেশটিকে নিরাপদ ও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে নিকোয়া প্রাইডল্যান্ডের সান্তা তেরেসা ও নোসারা অঞ্চলে একা নারীদের জন্য অনন্য পরিবেশ। স্থানীয় সার্ফ ক্লাস, যোগা সেশন ও ক্যাফে জীবন নারী একাকী ভ্রমণের জন্য উপযুক্ত।পরামর্শ: প্রথম দিন দুটি সামাজিক অ্যাক্টিভিটি যেমন সার্ফিং বা হাইকিং বুক করা ভালো। যাতে সহজে মানুষের সঙ্গে পরিচয় হয়।এস্তোনিয়ায় ইতিহাস ও শান্তি: এস্তোনিয়ার রাজধানী টালিনের পুরনো শহর ছোট রাস্তাঘাট, ঐতিহ্যবাহী দোকান ও শিল্পকলা একা ঘুরে দেখার জন্য অনন্য। স্থানীয় নারী যাত্রীরা বিবিসিকে বলেন, প্রাচীন দুর্গ ও ভূগর্ভস্থ টানেলগুলো একা ঘুরে দেখতেও নিরাপদ।প্রাকৃতিক সৌন্দর্য: টাবাসালু ন্যাচার পার্কে সমুদ্রপৃষ্ঠের ওপরে ক্লিফ হাঁটাহাঁটি একা নারীর জন্য শান্তির অভিজ্ঞতা দেয়।ভিয়েতনাময় সহজ সমাজ ও বন্ধুত্বপূর্ণ স্থান: ভিয়েতনামের ছোট গ্রুপ ট্যুর, হোমস্টে ও স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটানো একা নারীদের জন্য সহজ সামাজিক সুযোগ দেয়। স্থানীয় খাবার ও রাস্তার জীবন নারী একা থাকলেও নিরাপদ অনুভূতি দেয়।উরুগুয়েতে শান্তি ও সহজ জীবন: উরুগুয়ের কলোনিয়া দেল স্যাক্রামেন্টো ও পুন্তা দেল ডিয়াবলো অঞ্চলে একা নারীরা নিরাপদে বেড়িয়ে ঘুরতে পারেন। স্থানীয় বাজার, ঐতিহ্যবাহী বৌনভিলিয়া ফুলে সজ্জিত রাস্তাঘাট ও সমুদ্র সৈকত একা যাত্রাকে আনন্দময় করে তোলে।নরওয়েতে প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপত্তা: নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জ ও আর্কটিক অঞ্চলে একা নারীরা খুব নিরাপদে ভ্রমণ করতে পারেন। আর্কটিক বন, নর্থ লাইটস দেখা এবং ঐতিহ্যবাহী রোরবু হাউজে থাকা একাকী ভ্রমণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে।পরামর্শ: ছোট গ্রাম ও প্রাকৃতিক ভিউপয়েন্টগুলোতে গাড়ি ভাড়া করে পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করুন। পাশাপাশি সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন।একা ভ্রমণকারী নারী যাত্রীরা ২০২৬ সালে নিরাপদ ও আনন্দময় অভিজ্ঞতার জন্য কস্টা রিকা, এস্তোনিয়া, ভিয়েতনাম, উরুগুয়ে ও নরওয়েকে বেছে নিতে পারেন। এই দেশগুলোতে নিরাপত্তা, সামাজিক অন্তর্ভুক্তি এবং নতুন মানুষের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন সম্ভব।সূত্র: বিবিসিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি
বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জনে অনিয়মে প্রমাণ পেয়েছে Read more

বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই
বিদ্যালয়ের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ, জানেনা কেউই

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে রাস্তা ও কালভার্ট নির্মাণ করার অভিযোগ Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ, হবে সরাসরি সম্প্রচার
শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ,  হবে সরাসরি সম্প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (রোববার) সূচনা বক্তব্য উপস্থাপন Read more

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে টাঙ্গাইলের সখীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা  প্রেসক্লাবের Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন