ভোলার বোরহানউদ্দিনে সাইড দিতে গিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে অন্তত ১০ থেকে ১২ যাত্রী জন আহত হয়েছেন। আহমেদ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দিকে উপজেলার কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শীরা জানান, ভোলার চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। যাত্রী ও চালকসহ ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন, বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার কাজ চলছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
