যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর ইরানে নিজেদের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছিল স্পেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর দূতাবাস ফের খোলার ঘোষণা দিয়েছে স্পেন।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজাধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে অ্যালবারেস বলেন, “আমি তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে ফিরে গিয়ে পুনরায় যোগদান করতে এবং তেহরানে স্পেনের দূতাবাস ফের চালু করার নির্দেশ দিয়েছি।”“তাছাড়া বর্তমানে শান্তি স্থাপনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তাতে স্পেন ভূমিকা রাখতে আগ্রহী। তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।”গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিরাপত্তাজনিত কারণে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করেছিল স্পেন, রাষ্ট্রদূতকেও ফিরিয়ে এনেছিল।টানা ৪০ দিন যুদ্ধ করার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ তারিখ ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার স্থায়ী অবসান এবং এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি। এই চুক্তি নিয়ে আলোচনা করতে আগামী ১০ এপ্রিল থেকে ইষলামাবদে বৈঠক শুরু হবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’
‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ Read more

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী
হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী

সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এই বাজেটের শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার Read more

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীণ জনপদ। বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু স্থানে সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন